#কৃষ্ণের_সম্পদ_নষ্ট_হয়ে_যাচ্ছে [#শ্রীল_প্রভুপাদ_শিক্ষামৃত]
👉 একবার শ্রীল প্রভুপাদ কয়েকটি কৃষি খামারের মধ্যে দিয়ে হাঁটছিলেন। তখন তিনি দেখলেন একটি জলের 💧 ট্যাপ খোলা। সেটা ইস্কনের সম্পদ ছিল না অন্য কারো সম্পদ ছিল।
👉 প্রভুপাদ সাথে সাথে এক ভক্তকে বললেন, “তাড়াতাড়ি গিয়ে ওটি বন্ধ কর”।
👉 সে প্রশ্ন করল, “প্রভুপাদ! এটি তো আমাদের ট্যাপ 💦 নয়”
👉 “কিন্তু এটা কৃষ্ণের”, শ্রীল প্রভুপাদ বললেন।

👉 প্রভুপাদ বললেন, এগুলো কৃষ্ণের সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং ভক্ত কখনো এটিকে কৃষকের মনে করে চলতে দিতে পারেন না। আপনি জানেন যে, এটি আমার নয়। কিন্তু ভক্ত সেভাবে দর্শন করেন না। ভক্ত সব কিছুকে কৃষ্ণের সম্পত্তি হিসেবে দর্শন করেন।